আমাদের জীবনে,সব মানুষ ই সফল হতে চাই!
কিন্তু আমরা সবাই সফল হতে পারি না।
একবার নিজের মন কে, জিজ্ঞাসা করে দেখুন তো, সত্যি কি আমরা সবাই সফল হওয়ার যোগ্য?
কেন ধৈর্য সফলতার জন্য জরুরি?
অনেকেই দ্রুত ফল না পেয়ে মাঝপথে হাল ছেড়ে দেন। কিন্তু বড় সফলতা রাতারাতি আসে না। ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং নিজের লক্ষ্যকে ধরে রাখার মানসিকতাই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে। প্রতিটি ছোট পদক্ষেপ একদিন বড় অর্জনের ভিত্তি তৈরি করে।
সাফল্য পেতে হলে, সাধারণ কাজ ও সাধারণ চিন্তাভাবনার থেকে অনেক বেশি কিছু করতে হয়। যদি বড় হতেই হয়..... তাহলে সমুদ্রেরের মতো বড় হও, যাতে সব লোকের সীমানার ছক্কা ছাড়িয়ে যায়, তোমার ক্ষমতা মাপতে গিয়ে। বন্ধুরা কঠিন পরিস্থিতিতে কিছু মানুষ নিজে ভেঙে পড়ে আর কিছু মানুষ রেকর্ড ভেঙে ফেলে। আর যারা রেকর্ড ভেঙ্গে ফেলে... তাদের দেখে গোটা দুনিয়া অনুপ্রেরণা নিতে থাকে।
এখানে ৯৫% মানুষ দুনিয়া দেখতে আসে, আর ৫% মানুষ দুনিয়া কে দেখাতে আসে, তোমার স্বপ্ন কি? দুনিয়াকে দেখা, "না" দুনিয়াকে দেখাতে আসা? কিন্তু বাস্তবটা সত্যিই খুব কঠিন, তাই হয়তো সবাই সফল হতে পারে না। সফলতা শুধুমাত্র তারাই পায়় যাদের ভাগ্য ভালো হয়, আর নয়় তো - যারা ভালো ভাবে পরিশ্রম করে, কিন্তু দুঃখের বিষয় এটা... সবার ভাগ্য ভালো হয় না । আর পরিশ্রম সবার দ্বারা করা সম্ভব হয়না।
এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে....যার জীবনে কোন সমস্যা নেই, আবার এই পৃথিবীতেই এমন কোন সমস্যা নেই যে তার সমাধান নেই। "লক্ষ্য"যত বড়ই হোক না কেন সেখানে পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব। নিজের চিন্তা-ভাবনা এতটাই উঁচু রাখো যে লোকে তোমার "ভাবনা"শুনেই তারাই ভাবনায় বসে যায়। পিঁপড়ে একটা ক্ষুদ্র প্রাণী কিন্তু এদের সংকল্প মানুষের থেকে অনেক বেশি দৃঢ়। এরা যদি একবার লক্ষ্য স্থির করে নেই, তাহলে এদের পথে বাধা দিয়ে দেখো......! এরা তোমাকেও টপকে পেরিয়ে যাবে।
এখন ও এমন লক্ষ-লক্ষ মানুষ আছে যারা... হেরে যাবার ভয়ে কোন বড়় পদক্ষেপই নেয়নি। আর সারা জীবন আফসোস করে গেছেে কারণ তারা স্বপ্নের মধ্যে জীবন্ত থাকতো। কারণ তারা হেরে যেতে তাদের 'ভয়়' এর কাছে, তোমার মধ্যেও যদি ভয়় থাকে, তাহলে সেটাকে দেখামাত্র ই শেষ করে দাও, মনের মধ্যে পুষে রেখো না। "ভয়"- এর অর্থ দুটো দাঁড়াই-
১) হয় তুমি তোমার স্বপ্ন ভুলে যাও।
২) না হয় বাকি সব ভুলে গিয়ে একদিন মাটি খুঁড়ে উপরে উঠে এসো।
-: পছন্দ তোমার :-
সফল মানুষের ৫টি অভ্যাস :-
- প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা।
- সময়ের সঠিক ব্যবহার করা।
- ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া।
- ইতিবাচক মানসিকতা বজায় রাখা।
- কখনো শেখা বন্ধ না করা।
"পরিশ্রমই" সাফল্যের মূল চাবিকাঠি,
"পরিশ্রমের" কোন বিকল্প নেই।




Nice
ReplyDeleteঅনুপ্রেরণার জন্য আপনাকে ধন্যবাদ! এটি সত্য: কঠোর পরিশ্রমই সফল হওয়ার একমাত্র উপায়। দুর্দান্ত পোস্ট
ReplyDeletek