তুমি যেটা পেতে চাও সেটার জন্য কি যথেষ্ট সাহস তৈরি আছে তোমার মনে? কারণ তুমি যদি কোনো বড় স্বপ্ন দেখে থাকো , সেটাকে জীবিত রাখার জন্য প্রয়োজন পড়বে প্রচুর পরিমাণ সাহস।
একটা সাধারন মানুষ হয়ে জীবন কাটানো, কিছু সাধারণ কাজ করে জীবন চালানো, কিছু ছোট-খাটো স্বপ্ন নিয়ে থাকাটা.... একটা সাধারণ মানসিকতা নিয়ে থাকা, এগুলো খুবই সহজ।প্রতিদিন এরকমভাবে দিন কাটানো খুবই সহজ ভাই খুবই সহজ। বড় কিছু করার চেষ্টা না করা খুবই সহজ, অল্পতেই হার মেনে নেওয়া খুবই সহজ ভাই খুবই সহজ, বাড়িতে বসে টিভিতে অন্যদের পারফরম্যান্স দেখা, তারা সাহসের সাথে যে কাজগুলো করছে সেগুলো বিচার করা, আমি কেন এরকম করতে পারছিনা এবং নিজেকে অনেক কিছু অজুহাত দেওয়া, এগুলো খুবই সহজ ভাই এগুলো খুবই সহজ।
কিন্তু তুমি যদি বৃহৎ কিছু করার তাগিদে এ রাস্তাগুলোকে ছেড়ে দিতে চাও, অন্যদের পরোয়া না করে নিজেকে সবার থেকে আলাদা করতে চাও, তাহলে এই মুহূর্ত থেকে তুমি নিজেকে প্রস্তুত করতে শুরু করবে।
তোমার ব্রেন উন্নতি করতে থাকবে (ভালো চিন্তা)
তোমার মন উৎপন্ন করতে শুরু করে দেবে(নতুন ভাবনা)
নিজের উপর বিশ্বাস রাখুন
কঠিন সময়ে অন্য সবাই আপনার পাশে নাও থাকতে পারে, কিন্তু নিজের আত্মবিশ্বাস যদি অটুট থাকে, তাহলে আপনি আবারও নতুনভাবে শুরু করতে পারবেন। মনে রাখবেন, ব্যর্থতা শেষ নয়; এটি শুধু শেখার একটি ধাপ। যে মানুষ প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত সফলতা তার কাছেই ধরা দেয়।
যখন তুমি নিজেকে পরিবর্তন করতে শুরু করে দেবে... তখনও কিছু মানুষ তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে, আর সেই মুহূর্তে কাজ করবে তোমার সাহস তাদেরকে পেছনে ঠেলে দিতে। কারণ তুমি যদি তাদের সাথে আবারো পিছিয়ে যাও... তাহলে আবারো তুমি একটি সুযোগ হারাবে। জীবন বদলাতে হলে দরকার পড়বে সাহস, সাহস দরকার পড়বে ভয়ের সাথে মোকাবেলা করতে। সুবিধাজনক স্থান থেকে বেরিয়ে এসে বলতে হবে... আর না অনেক হয়েছে এবার কিছু করে দেখাবো।!এরকম একটা পদক্ষেপ নিতে। না আমি আর ঘরে বসে থাকবো না.... না আমি আর এরকম ভাবে জীবন কাটাব না। আমার সীমা শেষ না হওয়া পর্যন্ত আমি থামবো না, আর এত কিছুর সাথে লড়াই করার জন্য প্রয়োজন সাহস।
![]() |
| ভয়কে জয় করেই শুরু হয় নতুন সাফল্যের পথ |
তুমি রাস্তাতে নামার আগে এতোটা জেনে নাও যে রাস্তা সহজ হবে না, অনেক অজানা লড়াই লড়তে হবে। আর সেটা কোন সাধারন লড়াই হবে না, আর এই লড়াইয়ে নেমে গেলে তুমি আর সুবিধাজনক স্থানে ফেরার সুযোগ পাবে না, আর সে গুলিকে সামনা-সামনি করার জন্য দরকার যথেষ্ট সাহস। আর তুমি তোমার ভেতরে যথেষ্ট সাহস পেয়েছো আমি জানি সেটা, আমি বিশ্বাস করি তুমি পারবে সেটা... যেমনটা আমি নিজে বিশ্বাস করি আমি পারবো এটা। এখনো বাংলায় অনেক তরুণ প্রজন্মের আছে যাদের মধ্যে এই সাহস জেগে উঠি নি যে... তারা সব কিছুই করতে পারে, যা তারা চাই,যদি তার মধ্যে সাহস থাকে।
কেন চেষ্টা থামানো উচিত নয়?
প্রতিটি বড় সাফল্যের পেছনে অসংখ্য ব্যর্থ চেষ্টা লুকিয়ে থাকে। যারা মাঝপথে হাল ছেড়ে দেয়, তারা কখনোই জানতে পারে না সফলতা তাদের থেকে কতটা কাছেই ছিল। তাই ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী একটি ছোট পদক্ষেপ নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। ধারাবাহিক প্রচেষ্টাই একদিন আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে।
উপসংহার
আজ হয়তো আপনার পরিশ্রমের ফল চোখে পড়ছে না, কিন্তু প্রতিটি সৎ প্রচেষ্টা আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করছে। তাই স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, নিয়মিত কাজ করুন এবং কখনো চেষ্টা থামাবেন না। কারণ ধারাবাহিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
হয় তুমি জীবনের শিকার হয়ে যাবে,
আর না হয়তো সেটার মাস্টার হয়ে যাবে,
পছন্দ তোমাদের!


No comments:
Post a Comment