" অভ্যাস "এমন একটি মূল্যবান সম্পদ, যেটা চাইলে আমাদের জীবন কে সু-প্রতিষ্ঠিত করতে পারে,আবার আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।
বন্ধুরা আমরা বিভিন্ন ম্যাগাজিনে বা ভিডিওতে সফল মানুষের অভ্যাস সম্পর্কে নিয়ে আলোচনা করতে দেখি, এক্ষেত্রে অসফল মানুষগুলোর, সফল না হওয়ার পেছনে কোন কোন অভ্যাস গুলো দায়ী থাকে তা নিয়েে আজ আমরা আলোচনাা করব।
মন দিয়ে পড়তে থাকুন এবং চিহ্নিত করুন কোন কোন খারাপ "অভ্যাসগুলো" আপনার মধ্যে আছে,যার জন্য আপনি সফল হতে পারেন না।
যেগুলিকে পরিবর্তন করে আপনিও সফল হতে পারবেন।
কেন অভ্যাস বদলানো জরুরি?
আমাদের ভবিষ্যৎ একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত এবং অভ্যাসই ধীরে ধীরে আমাদের চরিত্র গড়ে তোলে। তাই সফল হতে চাইলে শুধু নতুন কিছু শেখাই নয়, ক্ষতিকর অভ্যাসগুলোও ধীরে ধীরে বাদ দেওয়া জরুরি। ছোট পরিবর্তনই একসময় বড় সাফল্যের পথ তৈরি করে।
সফল হতে চাইলে এই ৬টি অভ্যাস ত্যাগ করুন
১) থিংকিং/চিন্তা :- তারা কখনো কল্পনাও করেনি যে তারা ধনী হতে পারবে।আসলে আমাদের মানসিকতা এ রকমই হয়,ছোটবেলা থেকেই মাথার মধ্যে সব সময়ই ঢুকিয়ে দেওয়া হতো যে, বেশি টাকা-পয়সা ভালো নয়, বেশি বড় স্বপ্ন দেখা ভালো নয়। আর এসব কারণেই মানুষের মনে টাকার জন্য নেগেটিভ অ্যাটিটিউড থেকেই যায়, তারা সারাজীবন টাকা-পয়সার জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। তারপরও টাকা কেই শুধুই খারাপ জিনিস ভাবে।আপনাকে কেউ যদি এমন বলে.... যে বেশি টাকা থাকা ভালো নয়, তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করবেন...তাহলে তিনি কেন সারাদিন ধরে অফিসে গিয়ে কঠোর পরিশ্রম করছেন?
![]() |
| সফলতার জন্য প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন |
প্রক্রাস্টিনেশন/ঢিলেমি করা :-অনেক মানুষই আছে যারা একটুু বেশি বেশি বলেন, আমি এটা করব,,,, ওটা করব, কিন্তুু বাস্তবে সেটা ওনারা করেন না। শুধুমাত্র ভাবতে থাকেন। একচুয়ালি উনারা সেটাকে নিয়ে আলোচনা করতে থাকেন,এবং কোন সিদ্ধান্ত নেয় না। তবে হ্যাঁ শুধুমাত্রচিন্তা করলে হবে না, বা মুখেে বললেও হবে না কে বাস্তবে বাইরে প্র্র্রকাশ করতে হবে । এবার শুরু করতে হবে আর আমি নিশ্চিত যে শুরু করলে অনেক রাস্তা ও বের হবে।
ডোন্ট স্টপ লার্নিং/শিক্ষা বন্ধ করে না:-যদি তাদেরকে কেউ নতুন কিছু বলে তাহলে তারা এমন ভাবে তাকায়, বা এমন অ্যাটিটিউড নেই, যেন মনে হয় তারা সবকিছু জানে তাদের আর কোন কিছু জানার দরকার নেই। এবং নতুন কিছু জানাটা মহাপাপ। কিন্তুু বন্ধুরা এটা নয় যে... একটা মানুষের মধ্যে সমস্ত কিছু জানা সম্ভব। সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখা খুব দরকার। আপনি হয়তো খোজ নিলে জানতে পারবেন বিলগ্রেটস এবং ওয়ারেন বাফেট এখনো পর্যন্তত বই পড়েন। সুতরাং সফল হওয়ার জন্য শিক্ষা বন্ধ রাখা চলবে না।
ডোন্ট শো টিভি/টিভি দেখা চলবে না:-আপনি যেকোন সফল ব্যক্তি থেকে দেখুন, তারা অযাথা টিভি এর সামনে বসে থাকে না, বরং তারা নতুন কিছুুু করার জন্য লেগে থাকেন, অথবা নতুন কিছু শিখতে থাকেন। সফল ব্যক্তিরা যদি টিভি দেখেন, তাহলে তাদের টার্গেট ফিক্সড থাকে, কোন খবর বা কাজের সম্পর্কিত কোন তথ্য। কিন্তু অসফল ব্যক্তি্রা যাতে কাজ না করতে হয় তার জন্য টিভি দেখে। তাই আজ থেকেে অযথা টিভি না দেখে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন।
ফুড মেইন্টেইন/খাবার বজায় রাখা:-যদি আপনি ফাস্টফুড, জাঙ্ক ফুড, খান যেগুলি আপনাকে মোটা বানায় বা অলস বানায়, তাহলে আপনি সারাক্ষণ ওগুলো নিয়েই চিন্তিত/ব্যস্ত থাকবেন। অলসতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে থাকবেন, তারপর যদি আপনার হাতে সময় থাকে, তবেই আপনি সফল হওয়ার চেষ্টা করতে থাকবেন। আপনি যেকোন সফল ব্যক্তিদের দেখুন তারা খাবারের উপর বিশেষ করে নজর দেন, তাই তারা এমন খাবার খান যাতে তারা সবসময়ই এনার্জিটিক থাকেন, এবং শরীর চর্চা করেন, এর বিষয়ে আমি আর বিশেষ কিছু আলোচনা করছি না। সুতরাং সফল হতে গেলে আপনাকে খাবার এবং শরীর চর্চা করতে হবে।
ওয়াক কন্টিনিউ/কাজ চালিয়ে যাওয়া:-একটানা কাজ না করা, সফল ও ও সফল ব্যক্তিদের মধ্যে এটি একটি বড় পার্থক্য। অসফল ব্যক্তিরা মাঝপথে হাল ছেড়ে দেন, কিন্তু সফল ব্যক্তিরা চেষ্টা করতেই থাকে। সেটা টাকাপয়সা সেভিংসএর ,ক্ষেত্রে হোক বা নতুন কোন কাজ শুরু করার ক্ষেত্রে। প্রথম কয়েকটা দিন প্রচণ্ড উৎসাাহ নিয়ে কাজ করতেে থাকে, কিন্তু কিছুদিন পর সে গুলি হঠাৎ উধাও হয়ে যায়। যার কারণ কেউই বলতে পারে না।
উপসংহার
মনে রাখবেন, সফলতার কোনো শর্টকাট নেই। প্রতিদিন নিজের অভ্যাসকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করুন। আজ একটি ভালো সিদ্ধান্ত নিলে আগামীকাল তার ফল অবশ্যই দেখতে পাবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিয়মিত কাজ করুন এবং কখনো শেখা বন্ধ করবেন না।
তো বন্ধুরা এই ছিল সফল ব্যক্তিদের ৬টি অভ্যাস ।


No comments:
Post a Comment