যখন তোমাকে কেউ বলবে... তুমি কি পাগল হয়ে গেছো? তখন ৯৫% চান্স, তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছো।
"কারণ ওরা জানে না, তুমি যেটা করতে চাইছো.... সেটার জন্য পাগল তো একটু হতেই হবে"।
জীবনের ইতিহাস
ইতিহাস কোনো একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস, নিয়মিত পরিশ্রম এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার মানসিকতাই একদিন একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। তাই অন্যের সমালোচনা নয়, নিজের উন্নতির দিকে মনোযোগ দিন।
এটা সবাই জানে যে....সফল কি ভাবে হতে হয়, এটা সবাই জানে যে তার জন্য কঠিন পরিশ্রম করতে হয়, এটা সবাই জানে যে তার জন্য অনেক কিছু বিসর্জন দিতে হয়, সবাই জানে যে তার জন্য বিভ্রান্ত হতে নেই, নিজের লক্ষ্যে স্থির থাকতে হয়। তবুও.... তবুও কেন শুধু মাত্র ১০% মানুষ সফল হতে পারে? কেন বাকি ৯০% মানুষের স্বপ্ন,, স্বপ্নই থেকে যায়?
কারণ তাদের যা পরিস্থিতি থাকে, তাদের মনের যে পরিস্থিতি থাকে, সে টি ইমারজেন্সি মুডে থাকে না,নরমাল মুডে থাকে।হ্যাঁ তুমি পাগল হয়ে গিয়েছো, কিন্তু ওই ধাপ এ গিয়ে, তুমি এমন কিছু মানতে পেরেছো, এমনভাবে মাইন্ড সেট করেছো... যেগুলি বাকি সবাই বিশ্বাস করতে পারছে না, কিন্তু তুমি তার উপর সম্পন্ন বিশ্বাস করতে পেরেছো..যে সেটা হবেই। আর সেই সময় সবাই তোমাকে বলবে যে... তুমি পাগল হয়ে গেছো। কিন্তু, তুমি যদি সচেতনভাবে বুঝতে পারো যে তুমি ঠিক কাজ করছো, তাহলে তুমি সঠিক পথেই আছো। কারণ বিষয়টা এটাই যে... তুমি যখন কিছু মানতে শুরু করবে খুব দৃঢ়তা আর বিশ্বাসের সাথে, তখন সেটা বাস্তবিত হতে থাকবে ডেফিনেটলি।
ইতিহাস পড়েই জীবন কাটিয়ে দিলে হবে না, নিজের কাজের মাধ্যমে ইতিহাস তৈরি করতেও হবে। তারা..কারা? যারা ইতিহাস লিখে গেছে? সেই জিনিসটি কি?যার দ্বারা তারা ইতিহাস লিখতে পেরেছেন। আর সেটা হচ্ছে জেদ, আর পাগলামো, একমাত্র জেদি আর পাগলামো মানুষগুলোই ইতিহাস গড়তে বা লিখতে পেরেছো। নিজের জেদকে সংকল্পে পরিণত করো, নিজের জীবনকে যদি পরিবর্তন করতে পারে, তাহলে জেদ কেই নিজের জীবন তৈরি করো।
সফলতা আসে অভিজ্ঞতা আর ধৈর্য থেকে, আর অভিজ্ঞতা আসে খারাপ অভিজ্ঞতা থেকে।তুমি যদি সফল হতে চাও তাহলে দরকার অভিজ্ঞতা, কারন অভিজ্ঞতা আসে মানুষের খারাপ সময় আর ধৈর্য থেকে। তোমাকে যদি কিছু করতেই হয় বা জীবনে যদি কিছু হতে হয়! তাহলে তোমাকে তোমার মন কে ইমারজেন্সি মুডে নিয়ে আসতে হবে। যদি এবার কিছু না করি তাহলে সব শেষ, যদি এখনও কিছু না করি তাহলে এভরিথিং ইজ ওভার, যদি এখনও সময় নষ্ট করি তাহলে এই সময়টা কামব্যাক নেভার।
![]() |
| বাধা ভেঙে এগিয়ে যাওয়ার সাহসই সফল মানুষের পরিচয় |
সমস্যা সামনে আসবে কিন্তু যেগুলি সেদিন সামনে আসবে, সেদিন বুঝে নিও জীবন বদলানোর মতো কিছু কাজ করছো।কারণ, সাধারণ কিছু কাজ করলে তোমার সামনে তো বড় কোন সমস্যা আসবেই না। সকালে বন্ধুদের সাথে আড্ডা দিলাম,এরপর দুপুরে পেট ভরে ভাত খেলাম, তারপর রাত্রে আরাম সে শুতে গেলাম, দিন শেষ। ব্যাস,কোন টেনশন নেই, কোন চিন্তা নেই, রোজ একটাই জিনিস বদলাবে তোমার বন্ধু, তোমার ক্লাব, তাছাড়া আর বিশেষ কিছু বদলাবেই না, তোমার জীবনে। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু সত্যিটা বলছি। কিন্তু একটি সাধারণ কাজ তোমাকে শুধু সাধারণ অনুভূতিই দিতে পারে।আমার প্রিয় বন্ধুরা, এখন একটি অসাধারণ বা কঠিন কাজ তোমাদের সামনে সমস্যার পাহাড় দাঁড় করিয়ে দিতে পারে,কিন্তু কিছু মাস বা কিছু বছর পর তোমার ওই কাজ তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে।
নিজের গল্প নিজেই লিখুন
আজ আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেগুলোই আগামী দিনের আপনার পরিচয় তৈরি করবে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, ইতিহাস তাদেরই মনে রাখে যারা কঠিন সময়েও নিজের স্বপ্নকে ছাড়েনি।
তুমি সত্যি,
তোমার মন সত্যি,
তোমার চিন্তাভাবনা সত্যি,
তোমার সব কাজ সত্যি,
তাহলে তুমি কেন ফেল হবে ?


No comments:
Post a Comment