জীবনে সফল হতে কে না চায়? আমরা সবাই সফলতা পেতে চাই অবশ্যই, কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম করতে রাজি থাকি না 'বা' পারি না। কিন্তু এটা আমরা সবাই জানি পরিশ্রমের কোন বিকল্প নেই।
আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন!একটা জিনিস খেয়াল করে দেখবেন...... যত দিন যাচ্ছে তত পৃথিবীতে জনসংখ্যা (Population)বাড়ছে। আর যতদিন যাবে বাড়তেই থাকবে, কমতে থাকবে না। এখন যত দিন যাবে দিনের পর দিন সব জিনিসে প্রতিযোগিতা বাড়তেই থাকবে, আর এই প্রতিযোগিতার মধ্যেই অনেক মানুষ সফল হয়েছে সেটাও আমরা জানি।
বন্ধুরা তোমরা নিশ্চয়ই কোন না কোন দিন জনবহুল এলাকা বা যেখানে খুব ভিড় আছে সেরকম কোন জায়গায় গিয়েছো।সেখানে গিয়ে দেখবে বহু মানুষ সেখানে হাঁটাচলা করছে ওই ভিড়ের মধ্যে তুমি উপস্থিত আছো। দেখবে ভিড়ের মধ্যে হয়তো পা ফেলার জায়গা নেই। একে অপরকে ঠেলে ঠেলে যেতে হয়, আপনার হয়তো মনে হবে যে এই ভিড়ের মধ্যে চলা খুব কঠিন,হঠাৎ ই দেখবেন,একজন সেখানে গাড়ি নিয়ে ঢুকে পড়েছে। আর বাকি লোকজন আস্তে আস্তে তাকে জায়গা ছেড়ে দিচ্ছে।
বন্ধুরা আমাদের জীবনটা ঠিক এরকম এখানে অনেক প্রতিযোগিতা থাকে। তোমাকে তোমার রাস্তা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন আপনার জায়গায় যতটা দরকার ততটাই জায়গা আপনাকে পৃথিবী দেবে। শুধুমাত্র ভিড় দেখে ভয় করলে চলবে না ,আপনাকে সাহস করে এগিয়ে চলতে হবে। তাই কখনো ভিড় দেখে চমকে যাবেন না,বা মনে কোনরকম "কিন্তু" রাখবেন না। আপনি যদি এই ভিড়ে চার চাকা নিয়ে ঢুকে পড়েন তাও পৃথিবী আপনাকে ততটাই জায়গা দেবে।
নিজের স্বপ্নকে কখনো ছোট করবেন না, বা ছোট করে দেখবেন না। সব সময় বড় স্বপ্ন দেখবেন...যাতে আপনার ছোট ছোট স্বপ্ন গুলো খুব সহজেই পূর্ণ হয়ে যায়। কখনো এটা ভাববেন না যে অন্যরা কি করছে, তারা কি বলছে?শুধুমাত্র নিজের স্বপ্নকে নিয়ে ভাবুন।এটা ভাববেন না যে লোকেরা কি বলবে?কারন লোকেরা তখনও কিছু না কিছু বলবে যখন আমি কিছু করবেন না।
আপনি পৃথিবীর সমস্ত সফল মানুষদের জীবন কাহিনী পড়ে দেখলে বুঝতে পারবেন।তারা কোনদিন অন্য লোকের কথার পরোয়া করেনি।তারা শুধুমাত্র নিজের লক্ষ্য/স্বপ্ন নিয়ে ভেবেছেন।এবং তারা এই ভিড়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।জানি হয়তো সফলতা অর্জন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়,কখন হয় এটা মনে হয় যে... না আর সম্ভব নয়,আমি আর পারছিনা,এরকম দেবে হাল ছেড়ে দেবেন....তখন আপনি এটা নিশ্চিত থাকুন আপনি সফলতার একধাপ নিচে আছেন।তবে "হ্যাঁ" নিজের স্বপ্ন নিয়ে বসে থাকলে হবে না,কাজ শুরু করতে হবে। কারণ পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।
কোন কোন মানুষের হয়তো কোনো কাজের ইচ্ছে থাকে, কিন্তু শক্তি পায় না....আবার কিছু কিছু মানুষের শক্তি থাকে.. কিন্তু তাদের ইচ্ছা হয় না।তো যে কোন মানুষের যদি ইচ্ছাশক্তি দুটোই একই সাথে কাজ করে তাহলে সেই মানুষের সফলতা একদম নিশ্চিত।





No comments:
Post a Comment