**আমরা যেকোন ভিডিও,অডিও বা গল্পের মাধ্যমে নিজেদেরকে অনুপ্রাণিত করতে থাকি।কিন্তু সেগুলো কি চিরস্থায়ী হয়? বা আমরা ধরে রাখতে পারি?
উত্তর:- "না"
কিন্তু কেন?
সাধারণভাবে হয়তো যতক্ষণ, অডিও শুনি বা ভিডিওটা দেখি, ততক্ষণ পর্যন্তই আমাদের অনুপ্রেরণা চাবিকাঠি কাজে লাগে। কিছুক্ষণ পরে আবার! আমরা সাধারন ভাবে জীবন যাপন করতে থাকি। যেটা কোন দিক থেকে কাজে লাগার কথা নয়।
সত্যি কথা বলতে, আমাদের "অনুপ্রেরণা" এটি অনেকটাই মোবাইল চার্জের মত।মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে যেরকম আবার পুনরায় সেটাকে রিচার্জ করতে হয় তো আমাদের "অনুপ্রেরণা" ঠিক সে রকম ভাবেই কাজে লাগাতে হবে।এমন তো হয় না যে একবার চার্জ করে নিলেই সেটা সারাজীবন চলবে ।তাই সেরকমই আমাদের অনুপ্রেরণা মূলক শিক্ষা ভিডিও অডিও গল্প যাই বলুন না কেন সেগুলিকে আমাদের দিনের পর দিন চার্জ করতে হবে।
*আচ্ছা একটা কথা বলুন তো আপনারা কত বছর অন্তর অন্তর স্নান করেন?
প্রশ্নটা শুনে হয়তো আপনার আমাকে একটু বোকা বোকা মনে হতে পারে।
ঠিক আছে চলুন.....
*আপনারা কত মাস পর পর স্নান করেন?
এই প্রশ্নটা শুনে হয়তো আপনাদের আমাকে পাগল মনে হতে পারে!
আচ্ছা ছাড়ুন....
এই প্রশ্নগুলি শুনে হয়তো আপনাদের.. হয়তো নয় সত্যিই হাসি পাবে।কারণ আমি জানি আপনারা প্রত্যেকদিন স্নান করেন ।
উওর:- নিজের শরীরের দুর্গন্ধ দূর করার জন্য!
একইভাবে আপনার মস্তিষ্কের ময়লা দূর করার জন্য নিজেকে প্রতিদিন অনুপ্রাণিত করতে হবে।
আপনারা হয়তো চিন্তায় পড়ে গেলেন যে নিজেকে প্রতিদিন অনুপ্রাণিত কিভাবে রাখব?
তার সহজ দুটো উপায় হল:-
১) দিনের শুরু:- আপনি যদি দিনের শুরুটা নিজেকে অনুপ্রাণিত করে শুরু করেন তাহলে আপনার পুরো দিন টা খুব ভালো কাটবে।দরকার হলে সকালে ঘুম থেকে উঠে কোন অনুপ্রাণিত অডিও,ভিডিও বা গল্পের বইয়ের কিছুটা অংশ পড়তে পারেন। এর ফলে আপনি সারাদিন একটা ইতিবাচক চিন্তা নিয়ে চলাফেরা করতে পারবেন। এবং মনের সর্ব শক্তি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। এবং পুরো দিনটাই আপনার শরীরে এবং মনে এনার্জি থাকবে। এটি যে কোনো কাজের জন্য খুবই দরকার।
দিনের শেষ:-রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আপনি আবারো যেকোনো অনুপ্রাণিত অডিও বা গল্পের বই পড়তে পারেন।বা যেকোনো সফল মানুষ, যেমন... বিলগ্রেটস ,মার্ক জুকারবাগ, এর জীবন কাহিনী পড়তে পারেন।
শেষমেষ এটা বলা বাহুল্য যে আপনাকে প্রত্যেকদিন নিজেকে মোটিভেট রাখতে হবে।
নিজের স্বপ্নকে কোনদিন ছোট করে দেখবেন না। যতটা পারবেন বড় করে দেখবেন।কারন আপনার স্বপ্ন যত বড় হবে ততো বেশি কাজ করার ইচ্ছে শক্তি বাড়বে।





No comments:
Post a Comment