:- জীবন :-
আমাদের চারপাশে কম বেশি এটাই শোনা যায় যে, জীবন হল শুধু মাত্র একটা অনুভুতি। আবার কেউ কেউ বলেন যে , জীবন হচ্ছে এমন এক ধাঁধা.........
যেটার সমাধান কেউ কখনো করতে পারে না ।
সত্যিই কি জীবনকে বোঝা এতটাই কঠিন?
যদি এমনটাই সত্য হয় তাহলে এই প্রশ্নটা আরো বেশি দ্বিধার সৃষ্টি করবে যে, জীবন কিভাবে সহজে কাটানো যেতে পারে!কিন্তু বাস্তবিকতা এর থেকে একেবারে আলাদা......
যেভাবে বিজ্ঞান আমাদের বাইরের দুনিয়ার সকল রহস্যের ব্যাপারে জানায়/বোঝায়, ঠিক সেইভাবে কিছুটা জ্ঞান আর কিছুটা অভিজ্ঞতা একসাথে মিলে আমাদের অত্যন্ত সহজেই, খুশিতে পরিপূর্ণ জীবন কাটানো কৌশল শেখাতে পারে।
![]() |
| ইতিবাচক চিন্তা, শিক্ষা ও সঠিক সিদ্ধান্তই জীবনের সফলতার পথে এগিয়ে নিয়ে যায় |
যেগুলো আপনাদের ইতিবাচক চিন্তা ধারা,কার্য কৌশলের মধ্যে, পরিস্থিতি অনুসারে সামাঞ্জস্য সৃষ্টি করে আপনাদের জীবনকে আনন্দিত করে তুলবে।
ঠিক সে রকমই,
আপনারা একবার নিজেদের সামাজিক পারিবারিক আর ব্যবসায়িক জীবন সন্তলন বজায় রাখা শিখে নিলে আপনারা নিজেরাই এমনটা অনুভব করবেন বা বুঝতে পারবেন কিভাবে জীবনে প্রতিটি পদক্ষেপে আসতে থাকা চ্যালেঞ্জ/কঠিন সময় গুলো কে হাসতে হাসতে পারো করা যেতে পারে।
তবে হে...
জীবনে যতই সমস্যা আসুক না কেন, কখনো ভেঙ্গে পড়বেন না, আর মনে রাখবেন সমস্যা কে এড়িয়ে গিয়ে কখনো সমস্যার সমাধান হতে পারে না,
কারণ........
আমাদের জীবনে সমস্যা আসে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের জীবনকে থমকে দেওয়ার জন্য নয়।
জীবনে কঠিন বিপদের সময় ধয্য,
জীবনে একটা ভালো মানুষ বা বন্ধু থাকা খুবই দরকার, যার দ্বারা আপনি আপনার জীবনের একটা সঠিক রাস্তা দেখাতে পারে, জীবনের দিশা খুঁজে পান, ভালো, খারাপ সময়ে আপনার পাশে থাকা। দিন শেষে আমি আছি, এটা বলার মতো একটা মানুষ। যার সাথে কথা বলে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
জীবনে ব্যর্থতা কেন প্রয়োজন?
আমরা অনেকেই মনে করি ব্যর্থতা মানেই শেষ। কিন্তু বাস্তবে ব্যর্থতাই মানুষের সবচেয়ে বড় শিক্ষক। একটি ব্যর্থতা আমাদের ভুলগুলো বুঝতে শেখায়, নতুনভাবে চিন্তা করতে শেখায় এবং পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুত করে। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে হয়তো এখনো নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতেই পারেনি।
জীবনের প্রকৃত সাফল্য কী?
জীবনের সাফল্য শুধু অর্থ, চাকরি বা পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মানুষ তখনই সত্যিকারের সফল, যখন সে নিজের মূল্যবোধ ধরে রাখতে পারে, অন্যকে সম্মান করে এবং প্রতিদিন নিজের আগের দিনের চেয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। ছোট ছোট ভালো অভ্যাসই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে।
জীবনকে সুন্দর করার কয়েকটি সহজ অভ্যাস
- প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন।
- নেতিবাচক মানুষের চেয়ে ইতিবাচক মানুষের সঙ্গে বেশি সময় কাটান।
- নিজের লক্ষ্য লিখে রাখুন এবং প্রতিদিন তার জন্য কাজ করুন।
- ছোট ব্যর্থতায় হতাশ না হয়ে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন।
- নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য হারাবেন না।
শেষ কথা
জীবন একটি দীর্ঘ যাত্রা। এই পথে সুখ যেমন আসবে, তেমনি দুঃখও আসবে। কিন্তু প্রতিটি কঠিন সময় আমাদের আরও শক্তিশালী করে তোলে। তাই কোনো পরিস্থিতিতেই আশা হারাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক চিন্তা করুন এবং প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যান। মনে রাখবেন, আজকের সংগ্রামই আগামী দিনের সাফল্যের ভিত্তি।
মনে রাখবেন পৃথিবীতে সব সমস্যার সমাধান আছে।



Nice
ReplyDelete