***প্রতিটি মানুষের বোঝার ক্ষমতা একই রকম হতে পারে না!!তাই হয়তো আমরা সবাই সহজেই প্রকৃতির মাধ্যমে অনুপ্রেরণার কোন সংযোগ খুঁজে পায়না***।
![]() |
| প্রকৃতি আমাদের ধৈর্য ও এগিয়ে চলার শিক্ষা দেয় |
***আমাদের জীবনে প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছুই আছে***!
!!!তার মধ্যে থেকে দুই-একটা লাইন আজ আমরা তুলে ধরব!!!!
!***********************!
১)***নদী জলের স্রোত :- নদীর জলের স্রোত যে রকম অবিরাম বয়ে চলে,আমাদের জীবনের পথ চলা, ও সে রকম ভাবেই শুরু করতে হবে,নিজের পথ নিজেকেই তৈরী করতে হবে। জীবনে যতই সমস্যা,বাধা আসুক না কেন!নিজের মতো বয়ে চলে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে। হয়তো অনেক বাধা আসবে আপনার সামনে, কিন্তু আপনাকে, সেই বাধা টপকে পেরিয়ে যেতে হবে।
২) ***সূর্য এবং চন্দ্র :- আমাদের জীবনে অনেক কিছু "না"পাওয়ার অভিমান/কস্ট/রাগ... সবার মধ্যে কম, বেশি থেকেই যায়। অনেক সময় হয়তো যে "এক জীবনে সব কিছু মনের মত হয় না, বা সব ইচ্ছে পূর্ণ হয়না, এটা ভেবেই নিজের মনকে বুঝিয়ে নি"। আবার পরক্ষণেই আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন তো সব সময় আসে যে "আমরা এটা কেন পেলাম না? ওইটা কেন এই সময় হলো না?এটাতো আমার দরকার ছিল"! ইত্যাদি। যার উত্তর আমরা হয়তো এখনো পর্যন্ত খুঁজে পাইনি।
কিন্তু একবার ভেবে দেখুন তো....সূর্য তো আমাদেরকে দিনের আলো দেয়, চাঁদ তো আমাদেরকে রাতের আলো দেয়! প্রাকৃতিক নিয়মে হয়তো এরা আমাদের আলো দেয়, কিন্তু সূর্য দিনের বেলায়, চাঁদ রাত্রে বেলায়। শেষমেষ এটা বলা বাহুল্য যে দুটি জিনিস ই ,আমাদেরকে আলো দেয় কিন্তু যখন যেটার প্রয়োজন পড়ে।তাই আমাদের জীবনে "না" পাওয়াটা কে দেখে আফসোস করে লাভ নেই যখন যেটার সময় হবে তখন সেটি আপনি ঠিক পেয়ে যাবেন। শুধু একটু ধৈর্য রাখবেন।
৩)***আবহাওয়া :- জীবনের পুরো সময় টা ভালো কাটবে, বা আপনার জীবন সমস্যা ছাড়াই খুব ভালো ভাবে চলে যাবে সেটার কোন নিশ্চয়তা নেই,আমাদের অনেক সময় মনে হয় যে আমার সাথে কেন এত খারাপ হচ্ছে বা আমার জীবনে কেন এত সমস্যা আসছে। আরে!! আজকে আমার সময় খারাপ যাচ্ছে,কাল নিশ্চয়ই ভালো কিছু হবে আমার সাথে,...
কাল দিনটা আমার ভালো কাটবেই! চিরদিন আমার এরকম খারাপ সময় থাকবে না,প্রকৃতির নিয়মে আবহাওয়া এক মাসে কতবার পরিবর্তন হয় তাহলে মানুষের জীবন কেন পরিবর্তন হতে পারে না? বাস্তব তো এটাই যে ভালো,খারাপ সব মিলিয়ে আমাদের জীবন, হয়তো খারাপ সময়টা না এলে,আমরা ভালো সময় এর মর্ম টা বুঝতে পারতাম না। জীবনে দুঃখ না এলে হয়তো খুশির মর্ম টা বুঝতে পারতাম না। তাই ভেঙে পড়লে হবে না আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে।
*** "ফুল গাছের ফুল গুলি গাছেতেই ভালো লাগে!!কোন মানুষের হাতে নয়!!সেরকম ই আমাদের জীবনের প্রত্যেকটা মানুষই তার নিজের জায়গায় শ্রেষ্ঠ"***
উপসংহার
"খোলা আকাশের দিকে তাকাবেন!
আপনার চিন্তাধারা একটু হলেও সচ্ছ হবে"।


Really nice
ReplyDelete