***"সময়"***
"সময়ের" মূল্য কতটুকু,সেটা হয়তো আমরা সবাই বুঝতে পারিনা,,বা কেউ কেউ আবার বুঝতে ও চাই না।প্রতি সেকেন্ডে যে "সময়" টা এগিয়ে যাচ্ছে,বা যে গুলি অতিতে ঘটে গিয়েছে,সে গুলি নিয়ে ভাবতে বসা.... সময় নস্ট করা ছাড়া আর কিছুই নয়।
মানব জীবনে "সময়" একটি "অমূল্য" সম্পদ। "সময়ের" যথাযথ মূল্য না দিলে মানুষের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোন কিছুর পরিবর্তে আপনি হয়তো "সময়ের" মূল্যের সমতুল্য করতে পারবেন না।মানুষের জীবনে স্বাস্থ্য, ধন-সম্পদ,মান-সম্মান,সমস্ত কিছু চেষ্টা করলে হয়তো ফিরিয়ে আনা যাবে। কিন্তু "সময়কে" কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না।
নদীর স্রোতের মতো প্রবাহমান "সময়" সর্বদা বয়েই চলেছে।নদীর স্রোত যেরকম উল্টো দিকে ফিরে আসে না।সে রকম "সময়" আমাদের জীবনে দ্বিতীয় বার সময় আর ফিরে আসে না। যেকোনো মূল্যে আমরা "সময়" কে আটকে রাখতে পারি না।আমার মনে হয়... যা আমরা দ্বিতীয়বার ফিরে পাই না, সেটার প্রথম সুযোগে সৎ ব্যবহার করাই উচিত।
বড় বড় খ্যাতনামা মানুষদের জীবন কাহিনী পড়লে.... হয়তো জানতে পারবেন তারা সত্যিই "সময়ের" কতটা গুরুত্ব দিত।তাদের এই বিশেষ গুন এর জন্য হয়তো তারা আজ এত নাম,খ্যাতি,যশ অর্জন করতে পেরেছে।"সময়ের" যথাযথ মূল্যায়ন না করতে পারলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না।তাই "সময়" থাকতে "সময়ের" যথাযথ মূল্যায়ন দেওয়া হল সাফল্যের মূল চাবিকাঠি।
ইংরেজীতে একটা প্রবাদ আছে "টাইম ইজ মানি",আপনি যদি সময়ের যথাযথ মূল্য দেন তাহলে আপনার আর্থিক দিক থেকেও সমৃদ্ধি হয়ে উঠবেন।
*এক সেকেন্ডের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
*এক মিনিটের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে তার অসুস্থ বাবাকে নিয়ে স্টেশনে ট্রেন ফেল করেছে।
*এক ঘণ্টার মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে পরীক্ষার হলে ঢুকতে লেট করেছে।
*একদিনের মূল্য জিজ্ঞাসা করুন যারা এবারে ফাইনাল পরীক্ষায় বসতে চলেছে।
*এক মাসের মূল্য জিজ্ঞাসা করুন যারা এ মাসে অফিসের বেতন পায় নি।
অনেক ছোটবেলায় উত্তম-সুচিত্রা সুপারহিট ছবি(আনন্দ আশ্রম) ছায়াছবি বিখ্যাত সঙ্গীত শিল্পী (কিশোর কুমারের)গলায় গানটি শুনেছিলাম.........
সময় চিরদিন শুধু বয়ে যায়.....▶️▶️
থেমে সে তো থাকেনা.....▶️▶️
অনেক পুরনো ছায়াছবি হলেও, এটি আমাদের জীবনের অতি বাস্তব একটি কথা.....,যেটা হয়তো আমরা সব সময় মনে রাখতে পারিনা।
### যেটা কাল করবার কথা সেটা আজ করুন
যেটা আজ করবার কথা সেটা এখনই করুন ###
লেখাটি সম্পূর্ন পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবং
কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত একান্ত কাম্য।




Good
ReplyDelete