সফলতা চাবি আসলে কোনটি?
আশা করি সে উত্তরটি পেয়ে যাবেন!
আজকের দিনে সকলেই সফলতার একটি জাদু দন্ড পেতে চাইছে। কিভাবে? কি করে? ভাগ্যের বন্ধ দরজার চাবি খুঁজে পাওয়া যায়!!!কিন্তু কোথাও,কোনো ভাবেই সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এরকম ভাবে খুঁজতে থাকলে না পাওয়া টাই স্বাভাবিক!!!
কারণ.............
সেই চাবিকাঠি টি "আপনি নিজেই"
নিজেকে, নিজের উপরেই কাজ করতে হবে, তবেই একমাত্র বন্ধ দরজাটা খুলতে পারবেন।
***এমন কয়েকটি কাজ আছে যেটি আপনি শুরু করে দিলে বা আপনি নিজের উপর প্রয়োগ করলে আপনার সেই পথটি খুলে যাবে, যে পথটিকে আপনি এতদিন ধরে খুঁজে চলেছেন***।
১) পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন
অনেক সফল মানুষের জীবনী বিবেচনা করে দেখা গেছে যে, তাদের সফলতার পিছনে পরিষ্কার লক্ষ্য নির্ধারণের কতটা গুরুত্ব আছে।সাধারণ ভাবে একটু ভেবে দেখুন তো আপনি কিভাবে সফলতার কাছে পৌঁছতে পারবেন?যেখানে আপনার নিজের "লক্ষ্য"কোন ঠিক নেই। তাই নিজের লক্ষ্য কে খুজে বের করুন এবং সেট করুন। Actually What Do You Want?এবং সেগুলিকে প্রতিদিন মনে করতে থাকো, যাতে তার একটা প্রতিলিপি তোমার অবচেতন মনে(subconscious mind) তৈরি হয়ে যায়। এবং তারপর তোমার কাজ শুরু করে দাও।
২) শৃঙ্খলা :- শৃঙ্খলা একটি খুব বড় জিনিস সব রকম সফল মানুষদের কাছে। শৃঙ্খলা সেটা কেই বলে, যেটি তোমাকে ভোরবেলায় টেনে উঠিয়ে দেয় তোমার ভালো না লাগার সত্ত্বেও। শৃঙ্খলা তোমাকে বলে বন্ধুদের সাথে বেশি রাত পর্যন্ত আড্ডাা দিওনা। কারণ ভোরবেলা তার থেকেও অনেক বড়় দায়িত্বের কাজ আছে তোমার। এবং সে তোমাকে উপদেশ দেয়, দীর্ঘমেয়াদীী ফলাফল এবং আত্মবিশ্বাস কে অর্জন করার জন্য।
৩) ত্যাগ করতে শেখা :- যে কোনো কাজের জন্য এখন,কোন কিছু বিসর্জন দিলে পরে তার দ্বিগুণ পাবে। নিজের জন্য কখনোই একটি সহজ পথ বেছে নিও না। কারণ সেটি তোমাকে কোনোভাবেই জীবনের শেষ পর্যন্ত খুশি দিতে পারবে না। তাই নিজের জন্য একটি শক্ত, কঠিন রাস্তা বেছে নাও। নিজের Comfort Zone থেকে নিজেকে বের করতে হবে , ভালো না লাগলেও করতে তোমাকে হবে।
৪) সবসময়ই জ্ঞান নিতে থাকো :- সফলতা রাস্তা সেটাই ,যেখানে সব সময় জ্ঞান অর্জন করা যায়।এই পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং পরিবর্তন হচ্ছে তাই জীবনের প্রতিটা মুহূর্ত থেকে তুমি যদি জ্ঞান না নিতে পারো, তাহলে এখন বা তার পরবর্তীতে তুমি যে জ্ঞান অর্জন করেছ,সেগুলি মূল্যহীন হয়ে যাবে।ভেবে দেখো যত কাজ,যত সুযোগ,যত ব্যাবসা,যত বড় বড় শিল্প,যারা আজ স্থানের দিকে শীর্ষে আছে। তাদের কোন অস্তিত্ব ই ছিল না, বিগত দশ-পনেরো বছর আগে। শিক্ষা কোন দিন শেষ হয় না।
"The More You Learn
The More you Earn"
৫) আমি কখনোই নিজের মনোভাব ত্যাগ করব না :- পড়ে দেখো যে কোন সফল মানুষের জীবন কাহিনী, প্রায় সব কাহিনী গুলোই এক ই পাবে। তাদের জীবনে কখনো না কখনো এমন সময় এসেছে, যখন তারা পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে।
যখন তাদের সামনে সব রাস্তায় বন্ধ হয়ে গিয়েছিল। যেখানে ৯৯% মানুষ হার মেনে নিয়েছে, সেখানে তারা হার মানে নি,পথ চলা বন্ধ করে নি, কোন না কোন প্রকারে আবার ও সব কিছুই ঘুড়িয়ে নিয়েছে নিজের দিকে। তারা শুধু সময় কে পরিবর্তন করে নি, তারা তাদের নিজের জীবনকেও পরিবর্তন করেছে। এবং তারা নিজেকে সফল বানিয়েছে, তাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে। এই মনোভাবটা তোমার মধ্যে থাকা দরকার। যখন তোমার কাছে সবকিছু অসম্ভব হয়ে যাবে, তখনও তুমি বলো....না!!! আমি হাল ছাড়বো না।
৬) জীবনের একটি স্পষ্ট উদ্দেশ্য থাকা দরকার :- জীবনের সবকিছুই এমনি এমনি হয়ে যায় না। তোমার জীবনে একটি শক্তিশালী, পরিষ্কার, অভিমুখ, থাকা দরকার।তুমি যদি জানো যে তুমি এটা কেন করছ!!তাহলে তুমি যে কোন পরিস্থিতি তেই বেঁচে থাকতে পারবে। যদি তোমার "কেন" টি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে তুমি যেকোনো ব্যথা কষ্ট কে,সহ্য করে নিতে পারবে। তোমার সামনে আসে যে কোন বাধা কে তুমি ভেঙে দিতে পারবে।
৭) নিজেকে ধাক্কা দিন :- তুমি নিজেকে ধাক্কা না দিয়ে, না এগিয়ে, তুমি আসা করতে পারো না যে.. তুমি সফল হতে পারবে। তাই নিজেকে সময় দিন, নিজেকে বুঝুন, কিভাবে জীবনের পথ গুলিতে, সমস্ত বাধা,সব সমস্যা পেরিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
উপসংহার
সফলতা কোনো একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস, শৃঙ্খলা, শেখার ইচ্ছা এবং কঠোর পরিশ্রমই একজন মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। আজ থেকেই একটি ভালো অভ্যাস গড়ে তুলুন এবং ধীরে ধীরে নিজের সেরা সংস্করণে পরিণত হন।


No comments:
Post a Comment