"তুমি যে কাজটি করছো!..সেই কাজটির মাধ্যমে তুমি সবাইকে খুশি করতে পারবে না! আর যদি সেটার চেষ্টাও করো, তাহলে তুমি নিজের কাজটা সম্পূর্ণ করতে পারবে না" ।
______________
আমরা আজ এ রকমই একটি ছোট্ট গল্প শুনবো।
একটি গ্রামের এক পরিবারে একটি পিতা ও তার ছেলে থাকতো,তার পিতা এক বড় ব্যবসায়ী ছিল। তাই সে পড়াশোনা শেষ করে তার বাবার ব্যবসায় মন দেয়। ব্যবসার কাজে, "বাবার সাথে অনেক জায়গায় ঘুরে ঘুরে সে ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারে"।এরকম থাকতে থাকতে হঠাৎ তার মাথায় চিন্তা-ভাবনা আসে যে সেও একটি বাবার মতো ব্যবসা করবে।
![]() |
| অভিজ্ঞ মানুষের কাছ থেকে শেখা জীবনের বড় সম্পদ |
তারপর সে তার বাবার কাছে গিয়ে তার মনের ইচ্ছার কথা জানায়,ছেলের কথা শোনার পর...."বাবা বলল ঠিক আছে, আমি তোমাকে ব্যবসা করার জন্য টাকা দেব"। কিন্তু তার আগে আমি যে কাজটি বলবো...সেটি তোমাকে সঠিক ভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে। এবং ছেলে খুব খুশি হয়ে, তার বাবার কথায় রাজি হয়ে যায়।
তারপরের দিন ছেলে খুব সকাল সকাল উঠে... তার বাবার কাছে হাজির হয়ে যায়,তারা কাজটি জানার জন্য।তখন বাবা তার হাতে একটি বড় ব্যাগ দেয়, এবং বলে....আমাদের বাড়ি থেকে ঠিক দুই মাইল দূরে, একটা পদ্ম ফুলে ভরা পুকুর আছে। ওখান থেকে শুধু মাত্র চারটি পদ্মফুল তুলে, এই ব্যাগের মধ্যে ভরে হাঁটতে হাঁটতে.... যথাসময়ের মধ্যে বাড়ি ফিরে আসবে। ছেলে তখন বলল... শুধু মাত্র চারটি পদ্মফুল তুলে আনার জন্য এত বড় ব্যাগ কেন? বাবা উত্তরে বলল....না এসব এখন কিছু বলা যাবে না। এই ভুলে বাবা তার ছেলেকে পাঠিয়ে দিলো।
ছেলেটি বাবার কথামতো দুই মাইল পথ হেটে হেটে... সেই পদ্ম পুকুরের কাছে গেল। এবং তাড়াতাড়ি করে চারটে পদ্মফুল তুলে ব্যাগের মধ্যে ভড়ে নিল, এবং বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর হাঁটার পর হঠাৎ-ই ছেলেটির একটি লোকের সাথে তার দেখা হয়।
এবং লোকটি তাকে বলল তুমি পদ্ম ফুল তুলে নিয়ে যাচ্ছো? তা এই চারটি পদ্মফুল তুলে নিয়ে যাওয়ার জন্য এত বড় ব্যাগ কেন?এবং তখন ছেলেটি সব কথা খুলে বলল... ছেলেটির সব কথা শোনার পর লোকটি, "ঠাট্টা করে হেসে-হেসে বললো ধুর এটা কোন কাজ হল নাকি"?তোমার বাবার কোন বুদ্ধি নেই, আর তোমার ও কোন বুদ্ধি নেই,এরকম আরো অনেক কথা বলে চলে গেল।এবং ছেলেটি পরক্ষনেই মনে হলো, ইস....!এত কথা ওনাকে কেন শুধু শুধু বলতে গেলাম, যদি না বলতাম তাহলে হয়তো সেটাই ঠিক হতো, এই ভাবতে ভাবতে ছেলেটি আবারো হাঁটা শুরু করে দিল।
কিছুদূর যেতে না যেতেই ছেলেটির আবারো একটি লোকের সাথে দেখা হয়,এবং সেই লোকটি আবার ওকে একই প্রশ্ন করলো!ছেলেটি তখন মনে পড়ে গেল আগের লোকটির কথা যে লোকটি ওর কথাটা শুনে ঠাট্টা করেছিল এবং হাসাহাসি করেছিল, তাই সে এবার এই লোকটিকে অন্য কারণ বলল যে আমাদের ঘরের পুজো আছে। "তাই পূজোর জন্যে ফুল তুলে নিয়ে যাচ্ছি"।সেই লোকটি তাকে অন্য কোন প্রশ্ন জিজ্ঞাসা না করে, সেখান থেকে চলে যায়। এবং ছেলেটিও হাঁটতে শুরু করে দেয়।
কিন্তু কিছুদুর যেতেই আবারো একটি লোকের সাথে তার দেখা হয় এবং সেই লোকটি ও আবারো থাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে! ছেলেটিও আগের লোকটিকে যে উত্তর দিয়েছিল সেই একই কথা বলল....যে বাড়িতে পুজো আছে তাই পুজোর জন্য ফুল তুলে নিয়ে যাচ্ছি।লোকটি বলল সে না হয় তো বুঝলাম, কিন্তু শুধুমাত্র চারটি পদ্ম ফুলের জন্য এত বড় ব্যাগ কোন পাগলও নিয়ে আসে কি?কথাটি শুনে ছেলেটির খুব খারাপ লাগে,এবং সে মনে মনে ভাবতে লাগে এই লোকটিকে যদি কোন সঠিক কারণ না বলতে পারি, তাহলে লোকটি হয়তো সত্যি সত্যিই আমাকে পাগল ভাববে।তাই ছেলেটি ব্যাপারটাকে সামলানোর জন্য,, অন্য কোনো কারণ ভাবতে লাগে। এবং সাথে সাথে তার মাথায় অন্য একটি বুদ্ধি আসে।এবং বলে যে আমি শুধু চারটি পদ্মফুলে নিয়ে যাওয়ার জন্য বড় ব্যাগটা নিয়ে আসিনি। আমাদের বাড়ি ঢোকার কিছুটা আগে, একটা ফুলের দোকান আছে সেখান থেকে অনেকটা গাঁদা ফুল কিনে নিয়ে যেতে হবে।তাই বড় ব্যাগটা নিয়ে এসেছি।
কথাটি শুনে লোকটি ছেলেটির দিকে একটু বিস্ময়কর!চোখে তার দিকে তাকিয়ে বলল... গাঁদা ফুল লাগবে তোমার?দোকান থেকে বেশী দামে কেন কিনতে যাবে? আমি গাঁদা ফুলের চাষ করি, এবং আমার একটি বড় ক্ষেত আছে।তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, আমার কাছে দোকানের থেকে অনেক কম দামে পেয়ে যাবে। ছেলেটি তখন আর কি বলবে? অগত্যে সে তখন লোকটি পেছনে পেছনে যায়।এবং ছেলেটি লোকটি কিছু টাকা দিল,তার পরিবর্তে লোকটি নিজের খেতের চাষ করা গান্ধা ফুল দিয়ে তার ব্যাগ দিয়ে ভর্তি করে দেয়।
তারপর সেই ফুল নিয়ে ছেলেটি বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার পর ছেলেটির বাবা প্রথমে তার মুখের দিকে তাকায় এবং তার ব্যাগের দিকে তাকায়।এবং ছেলেটিকে বলল আমি তো শুধুমাত্র তোমাকে চারটি পদ্মফুল তুলে আনার জন্যে বলেছিলাম,তুমি ব্যাগভর্তি গাঁদা ফুল কেন নিয়ে এসেছো?তাছাড়া চারটি ফুল তুলে নিয়ে আসতে এতটা সময় লাগে? বেরিয়েছো সেই সকাল বেলা ফিরছো তুমি এখন দুপুরবেলায়!ছেলেটি তখন রাস্তায় তার সাথে যা-যা ঘটেছিল সব কথায় তার বাবাকে বললো। বাবা বলল শুধু ব্যবসার ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার জন্য নয়! নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বিষয়টি জানা খুবই প্রয়োজন। "যে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে অন্য আর একজন আমাদের জন্য কি ভাবছে.... সেটা ভাবা তোমাকে বন্ধ করতে হবে"।
একটু ভেবে দেখো!...অন্য আরেকজন তোমার জন্য যাতে কিছু খারাপ না ভাবে, তার জন্য তুমি তোমার সময় ও টাকা দুটোই নষ্ট করেছো। "সেদিন ছেলেটি সেই কাজটি তে হেরে গেলেও তার জীবনের অতি সত্য ও বড় একটি শিক্ষা লাভ করেছিল"।
উপসংহার
এই গল্পটি আমাদের শেখায়, জীবনে বড় হওয়ার জন্য শুধু অর্থ বা সাফল্যই যথেষ্ট নয়। মানুষের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং সম্পর্কের মূল্য বোঝাও সমান গুরুত্বপূর্ণ। যারা কঠিন সময়ে পাশে থাকে, তাদের কখনো অবহেলা করা উচিত নয়। কারণ সত্যিকারের সাফল্য শুধু অর্জনে নয়, ভালো মানুষ হয়ে ওঠাতেও লুকিয়ে থাকে।
"জীবনে বড় হওয়ার জন্য...আমাদের সম্পর্কে কে কি ভাবলো!!!সেগুলি ভাবা আমাদের আগে বন্ধ করতে হবে। কারণ,যারা আমাদেরকে সত্তিকারের বিশ্বাস করে,আমাদেরকে বোঝে, তারা কখনোই আমাদের কে ভুল বুঝবে না"।


No comments:
Post a Comment