সমাজ কী?What is Society? || সমাজ এর বৈশিষ্ট্য(Characteristics of society)
"সমাজ" ! সেটা আবার কি ?......
সমাজ মানেই তো 'সফল' লোকেদের নিয়ে সমালোচনা করা।
আর....
'অসফল' লোকেদের নিয়ে নিন্দা বা হাসা-হাসি করা।
*দুনিয়াতে সব থেকে সস্তা জিনিস যেটা হলো "উপদেশ"একজনের কাছে চাইবে তো সবাই দেবে।
আর
দুনিয়াতে সব থেকে মূল্যবান জিনিস যেটা হলো "উপকার"হাজার জনের কাছে চাইবে, তো খুব ভাগ্য করে একজনের কাছে পাবে।
তুমি যতই 'সৎ' বা 'ভালো' হও না কেনো, সমাজ তো শুধুমাত্র তোমার একটা ভুলের অপেক্ষা করছে।
**নিজেকে নিয়ে অনেক উপরে ওঠার চেষ্টা করো,কারন....তোমাকে টেনে নীচে নামানোর মানুষের কোনো অভাব নেই আমাদের সমাজে।অনেক আঘাত পাওয়ার পর একটা ছোট্ট শিক্ষা পেয়েছি যে.... সম্পর্ক সবার সাথে তৈরি করো। কিন্তু সাহায্য সবার কাছে আশা করো না,কারণ.....কে কতটা আপন হয় সেটা একমাত্র 'সময়'মানুষকে বলে দেয়।
***যখন দূর দূর পর্যন্ত তোমার কোন রাস্তায় দেখতে পাবে না।তখন খুব তাড়া-হুড়ো কোরো না ,বরং খুব আস্তে-আস্তে, এক পা..দু পা....করে এগিয়ে চলো ।রাস্তা নিজে নিজেই খুলতে থাকবে তোমার জন্য। আর মনে রাখবে যে জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেই জিনিস তাড়াতাড়ি হারিয়েও যায়।
****তুমি যদি তোমার কোন কাজে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকো, এবং কঠোর পরিশ্রম করতে থাকো। তারপর ও...যদি দেখো তোমার আশে-পাশের লোকজন, সেই কাজটি নিয়ে তোমার দিকে আঙুল তুলে বা তোমার কাজের ক্ষুত বের করে। তাহলে, কখনো মন খারাপ করো না । বা থেমে যেও না, কারণ... তাদের কাজই লোকেদের সমালোচনা করা। আর তারা কখনোই চাইনা যে তুমি তাদের থেকে উপরে উঠে যাও।
নিজেকে সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করো, কারন... তোমাকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পাবে, এরকম মানুষের অভাব নেই আমাদের সমাজে।
*****যখন লোকে তোমাকে জিজ্ঞাসা করবে যে...তুমি কি করো? তুমি এটা বুঝে নিও যে!.. তোমাকে নিয়ে হিসাব করা হচ্ছে। তুমি তার থেকে ছোট না বড়, কম না বেশি ।
******তুমি যেটা পেতে চাও! অনেক চেষ্টার পরও যদি সেটা না পাও... তাহলে মন খারাপ করো না । কারণ ঈশ্বর সেটা দেই না যেটা তোমার ভালো লাগে, বরং ঈশ্বর সেটা দেয়, যেটা তে তোমার ভালো হবে ।কখনো এরকম ভেবে ভেঙে পড়ো না যে... আমি একা সবকিছু পারব তো?আমি একা কি করে কি করব!
তাহলে তাকিয়ে দেখো ঐ "সুর্যটাকে" যে একাই চমকে দিচ্ছে গোটা পৃথিবী টাকে।
### সবশেষে একটাই কথা বলব যে...নিজের উপরে বিশ্বাস রাখো।আর এক হাতে 'কর্ম' আর অন্য হাতে 'সময়' কে রেখে এগিয়ে চলো,সঠিক সময়ে সফলতা আসবেই আসবে।




No comments:
Post a Comment