#motivationofkids
বাচ্চাদের অনুপ্রেরণামূলক গল্প
# সন্ধ্যা হতেই নিতাইয়ের সব বন্ধুরা নিজেদের মা-বাবার সাথে, ঘুরতে যেত, বা কোন সিনেমা দেখতে বেরিয়ে পরতো । নিতাই একেবারে একা,আর উদাস হয়ে বসে থাকত নিজের ঘরে.... এবং নিজের মা-বাবার বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকতো!....ও কখনো ওর বন্ধুদের মত নিজের বাবার সাথে কোথাও ঘুরতে যাইনি!.... যখনই নিতাই এর সামনে,ওর বন্ধুরা যখন ওকে কোন সিনেমা দেখার,বা কোন হোটেলে খাওয়ার,ব্যাপারে গল্প শোনাতো!ওর মনটা অত্যন্ত অস্থির হয়ে উঠত। মনে-মনে চিন্তা করত যে......ওর বাবা তো কখনো কোথাও ঘুরতে নিয়ে যায় না, কোথাও খাওয়াতে নিয়ে যায় না, বা ওর সাথে খেলে ও না।উনি পাড়ার সব বাবাদের মতো সময় মত বাড়ি ফিরে আসে না। সর্বদা দেরী করে বাড়ি ফেরেন! কেন ?কেন?
ও ভাবত যে..... একমাত্র ওর বাবাই,দেরী করে বাড়ি ফেরেন আর ওকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। ওই স্থির করলো যে.... আজ নিজের বাবা বাড়ি ফেরা পর্যন্ত.... ঘুমাবে না!আর ওনার কাছে রোজ দেরী করে বাড়ি ফেরার কারণ...!জানতে চাইবে?।
## সেদিন যে-ই নিতাইয়ের বাবা বাড়ি ফিরলেন.....নিতাই সঙ্গে সঙ্গে নিজের মনের কথা...নিজের বাবাকে বলে ফেলল। ওর বাবা.... ওকে বোঝালেন---"আমি আমাদের বাড়ি আর গাড়ির জন্য,ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে।সেই টাকা মেটানোর জন্য আমাকে রোজ ওভারটাইম করতে হয়"।
বাবা......!
এই ওভারটাইম কি ?"নিতাই নিজের বাবাকে প্রশ্ন করল" জবাবে......ওর বাবা ওকে বোঝালেন---"নির্দিষ্ট সময়ের বাইরে, যে অতিরিক্ত সময়ে কাজ করা হয়...তাকে ওভারটাইম বলে"। এই অতিরিক্ত কাজ করার পরিবর্তে যে টাকা আমি পাই... সেটা দিয়ে আমি ব্যাংকের লোন শোধ করি।এবার নিতাই প্রশ্ন করল......?একদিন ওভারটাইম করলে তুমি কত টাকা পাও? বাবা বললেন.....আমি একদিন ওভারটাইম করলে 300 টাকা পায়।কিছুক্ষণ...চিন্তা করার পর নিজের বাবাকে বললো...
বাবা....!
তুমি কি! সেটার থেকে...কিছু টাকা আমাকে দিতে পারবে? নিতাইয়ের বাবা খুশি-মনে নিতাই কে ২০ টাকা দিয়ে গেলেন।
### এর কিছুদিন পরে...নিতাই আবার একবার নিজের বাবার থেকে টাকা চাইল। এবং ওর বাবা প্রশ্ন করলেন....তুমি এই টাকা দিয়ে কি করবে ?নিতাই বলল আমি নিজের ছোট্ট ব্যাংকের ভাঁড়ে টাকা জমাচ্ছি!আমি একটা অত্যন্ত জরুরী জিনিস কিনতে চাই। ওর বাবার,নিতাই এর এই সঞ্চয় করার অভ্যাস ভাল লাগল। আর এবার থেকে উনি নিজেই নিতাইকে কখনো 5 টাকা তো কখনো 10 টাকা দিতে লাগলেন। একদিন সকালে যখন নিতাইয়ের বাবা অফিস যাচ্ছিলেন...তখন নিতাই তার বাবাকে বললেন....
বাবা....!
আজ আমার জন্মদিন....!আর আমি নিজের কিছু বন্ধুকে বাড়িতে ডেকেছি! তুমি কি আজ সন্ধ্যায় অফিস থেকে একটু তারাতারি বাড়ি আসতে পারবে?বাবা বললেন...."আমি সেদিন তোমাকে বুঝিয়ে ছিলাম যে.....আমাকে অফিসে ওভারটাইম করার জন্য থাকতে হয়" এই শুনে নিতাই ছুটে গিয়ে....নিজের ঘর থেকে ওই ব্যাংকের ভাঁড় টি উঠিয়ে নিয়ে এলো!ওর থেকে সব টাকা বের করে নিজের বাবার সামনে রেখে দিল। আর বলল.....
বাবা.....!
#### সেদিন আমি তোমাকে বলেছিলাম না যে... আমি একটা অত্যন্ত জরুরী জিনিস কিনতে চাই। আমি এসব পয়সা আজ তোমার ওভার টাইম কেনার জন্য জমিয়েছি ।এখানে পুরো 300 টাকা আছে,তুমি এইসব পয়সা নিয়ে নাও।কিন্তু দয়া করে আজ তুমি ওভার টাইম করো না।আজ আমি নিজের জন্মদিন তোমার সাথে কাটাতে চাই।আমি আজ একা থাকতে পারবো না.......।
সরল বাচ্চার প্রেমের এই দৃশ্য দেখে.....তার মা-বাবার চোখে জল চলে এল। আমরা সবাই জানি যে পরিবারের সদস্যদের জন্য সুখ-সুবিধা জোটানোর জন্য মেহনত করাটা খুবই ভালো হয় ।কিন্তু যা কিছু আপনার ভাগ্যে রয়েছে.... সেটা দুনিয়ার কোন শক্তি আপনাদের থেকে কেড়ে নিতে পারবে না।এমন পরিস্থিতিতে দিনরাত ওভারটাইম করে পয়সা কামানোর নেশায়, বাচ্চাদের ছোট-ছোট খুশির বলিদান দেওয়াটাই কতটা ন্যায্য......?
"দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তি ও চলে যাওয়ার সময় কি ফিরিয়ে নিয়ে আসতে পারেন না"।




No comments:
Post a Comment